mia-khalifa

Mia Khalifa

labanon

মিয়া খলিফা (Mia Khalifa) ইন্টারনেট দুনিয়ার একটি খুব জনপ্রিয় নাম। তিনি একজন লেবানিজ-আমেরিকান মিডিয়া পার্সোনালিটি এবং সাবেক প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র অভিনেত্রী। খুব অল্প সময়ের মধ্যেই তিনি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। একসময় বিশ্বের সবচেয়ে বেশি সার্চ হওয়া ব্যক্তিদের মধ্যেও তিনি ছিলেন অন্যতম। বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার অনেক দেশেই তার প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে।

মিয়া খলিফার জন্ম ১০ ফেব্রুয়ারি ১৯৯৩ সালে লেবাননের রাজধানী বৈরুত (Beirut) শহরে। তার আসল নাম Sarah Joe Chamoun। ছোটবেলায় লেবানে যুদ্ধ পরিস্থিতির কারণে ২০০১ সালে তার পরিবার যুক্তরাষ্ট্রে চলে যায়। সেখানেই তিনি বড় হন এবং পড়াশোনা শেষ করেন। পরে তিনি History বিষয়ে Bachelor’s Degree অর্জন করেন।

২০১৪ সালের দিকে মিয়া খলিফা প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র জগতে কাজ শুরু করেন। মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন এবং খুব দ্রুতই Pornhub-এ অন্যতম শীর্ষ জনপ্রিয় ব্যাক্তি হয়ে উঠেন। যদিও তার এই ক্যারিয়ার খুব দীর্ঘ ছিল না, তবুও অল্প সময়ের মধ্যেই তিনি ইন্টারনেটে ব্যাপক পরিচিতি পান। খুব দ্রুতই তিনি বিভিন্ন প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটে সবচেয়ে বেশি দেখা ও সার্চ হওয়া ব্যক্তিদের একজন হয়ে ওঠেন।